প্রণবের মৃত্যু ইন্দো-ঞ্চিন বন্ধুত্বের ক্ষেত্রে বিশাল ক্ষতি ; চিন - The News Lion

প্রণবের মৃত্যু ইন্দো-ঞ্চিন বন্ধুত্বের ক্ষেত্রে বিশাল ক্ষতি ; চিন





 দি নিউজ লায়ন ;  দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ভারতের প্রতিবেশী দেশ চিন। প্রণবের মৃত্যুতে ইন্দো-ঞ্চিন বন্ধুত্বের ক্ষেত্রে বিশাল ক্ষতি হয়ে গেল বলে বেইজিংয়ের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে।





 মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইয়ং বলেন, ‘ভারতের প্রবীণ রাষ্ট্রনায়ক ছিলেন একজন অভিজ্ঞ রাষ্ট্রপতি। ৫০ বছরের রাজনৈতিক জীবনে চীন-ভারতের সম্পর্কের ক্ষেত্রে তিনি ইতিবাচক অবদান রেখেছিলেন।’






তিনি বলেন, ২০১৪ সালের ভারত সফরে এসে তৎকালীন রাষ্ট্রপতি প্রণবের সঙ্গে দেখা করেছিলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। সেই সাক্ষাতের পর যৌথ বিবৃতিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর জোর দেওয়া হয়েছিল। হুয়া বলেন, ‘চীন-ভারত বন্ধুত্ব ও ভারতের জন্য এটা একটা অত্যন্ত বড় ক্ষতি। আমরা তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করছি ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.