কঙ্গোতে সোনার খনি ধসে কমপক্ষে ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
দি নিউজ লায়ন ; কঙ্গোতে সোনার খনি ধসে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গত শুক্রবার বিকেলে কঙ্গোর দক্ষিণাঞ্চলীয় কিভু প্রদেশের কামিতুগা শহরের অস্থায়ী একটি খনি ধসে পড়ে। ভারি বৃষ্টিপাতের কারণে ওই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
কঙ্গোর প্রাদেশিক গভর্নর থিও নওয়াবিজে কাসি খনি ধসে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। জানা গিয়েছে, অবৈধভাবে পরিচালিত ওই খনি ধসে নিহত ৫০ জনের বেশিরভাগই ছিলেন তরুণ। এ কারণে কঙ্গোতে দুদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
কামিতুগা শহরের মেয়র আলেক্সান্দ্রে বুন্দিয়া বলেছেন, খনি ধসে হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয়। কঙ্গোতে এমন অনেক অবৈধ খনি রয়েছে, যেগুলো সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করেই এই ধরনের কাজের ফলে প্রায়ই সেখানে এমন দুর্ঘটনা ঘটছে।

Post a Comment