ফের হাসপাতালে ভর্তি অমিত শাহ
ফের হাসপাতালে ভর্তি অমিত শাহ। করোনা থেকে সেরে উঠলেও আবারও শ্বাসকষ্ট দেখা দেয়ায় দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
প্রবল শ্বাসকষ্ট হওয়ায় তড়িঘড়ি করে তাকে শনিবার রাত ১১টার দিকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্সেসে (এইমস) ভর্তি করা হয়। এইমস-এর সিএন টাওয়ারে তিনি চিকিৎসাধীন। সাধারণত, ভিভিআইদের চিকিৎসার জন্য পরিচিত এই সিএন টাওয়ার।
সূত্রের খবর, এইমস-এর অধিকর্তা ডা. রণদীপ গুলেরিয়ার তত্ত্বাবধানের চিকিৎসা চলছে অমিত শাহর। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তবে, হাসপাতালের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মেডিকেল বুলেটিন প্রকাশ করেনি।

Post a Comment