প্রবল ধূলি ঝড়ে আহত ৬ - The News Lion

প্রবল ধূলি ঝড়ে আহত ৬





ধেয়ে এল প্রবল ধূলি ঝড়। শহরের আধিকারিকদের কথায় ব্যাপক শক্তিশালী এই ধূলোর ঝড়ে আহত হয়েছেন প্রায় ৬ ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শনিবার তুরস্কের রাজধানী আঙ্কারাতে।

মেয়রের অফিস থেকে শেয়ার করা একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে ঝড়ের মুহূর্ত। ২৯  সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে এগিয়ে আসছে ধূলোর ঝড়, কয়েক মুহূর্তের মধ্যেই সমস্ত বিল্ডিং এর ওপরে আছড়ে পরে সব একেবারে আচ্ছাদিত করে দেয়।

তুর্কি জেনারেল ডিরেক্টর অফ মেটিরিওলজির পোস্ট করা অন্য একটি ভিডিওতে দেখা গিয়েছে, শহরের সব বাড়িগুলোকে গ্রাস করেছে ধূলোর ঝড় এবং বজ্রপাতও হচ্ছে।



আঙ্কারার গভর্নর ভিসিপ সাহিন টুইটারে জানিয়েছেন, পোলাতলী ও আশেপাশের জেলাগুলিতে প্রবল হাওয়ার জেরে ৬ নাগরিক আহত হয়েছে বলে খবর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.