যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার - The News Lion

যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার





দি নিউজ লায়ন ;  যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার সাতসকালে দত্তপুকুর থানার অন্তর্গত বেরো নারায়নপুর এলাকায় এক যুবকের রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধারে চাঞ্চল্য। গলায় ক্ষতচিহ্ন। মৃত যুবকের নাম  দেবানন্দ মন্ডল(৪২)।  সে স্থানীয়  মোজপোল এলাকার বাসিন্দা। দেবানন্দ দিন মজুরের কাজ করতেন বলে জানা গিয়েছে। 




 যেখানে তার দেহ উদ্ধার হয়, সেই এলাকা বারাসাত শহর থেকে সামান্য দূরে জগন্নাথপুরর লাগোয়া।  এলাকার স্থানীয়দের অনুমান, যুবককে মদের বোতল ভেঙ্গে বোতলের ধারালো অংশ দিয়ে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের ফল এলে তবেই নিশ্চিত ভাবে বলা যাবে খুন কিনা। পুলিশি তদন্ত শুরু হয়েছে। 




 জানা গেছে, মঙ্গলবার  সকাল বেলায় একশো দিনের কাজের প্রকল্পের কর্মীরা জগন্নাথ পুর  বেরোনারায়ণ পুর এলাকায় কাজ করতে আসে। তারা হঠাৎই দেখে এলাকার একটি নর্দমার পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ পড়ে আছে।  খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.