নির্মিয়মান ফ্ল্যাট থেকে রাজমিস্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার
দি নিউজ লায়ন ; দক্ষিন ২৪ পরগনা জেলার বারুইপুরের নির্মীয়মান একটি ফ্ল্যাটের পাঁচতলা থেকে এক রাজমিস্ত্রি ঝুলন্ত দেহ উদ্ধার হলো। মৃতের নাম সেলিম শেখ (৩৫)।ঘটনাটি বৃহস্পতিবার সকালে ৬ নম্বর ওয়ার্ডের চক্রবর্তী পাড়ায় ঘটে। জানা গিয়েছে, ওই ফ্ল্যাট নির্মাণের কাজ কয়েক বছর ধরে চলছিল। প্রায় পঁচিশ জন মুর্শিদাবাদের মিস্ত্রি এই কাজ করছিল।
সেলিম সেখ গত২ মাস আগে মুর্শিদাবাদ থেকে কিরে কাজে যোগ দেয়। রাতে সংগীতের সাথে খাওয়া-দাওয়া করেছিল সে। এর পরেই এদিন সকালে ফ্ল্যাট এর পাঁচ তলায় তার ঝুলন্ত দেহ দেখতে পায় সংগীরা।তারা জানায়, সে মানসিক অবসাদে কয়েকদিন ধরেই ভুগছিল, স্থানীয় মানসিক স্বাস্থ্য কেন্দ্রে তার চিকিৎসা চলছিল। এর জেরেই সে আত্মহত্যা করেছে। যদিও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

Post a Comment