গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ৮৩ হাজার ৮৮৩ জন - The News Lion

গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ৮৩ হাজার ৮৮৩ জন




দি নিউজ লায়ন ;   ভারতে ফের  সর্বোচ্চ হারে করোনা সংক্রমণ ঘটলো। গত  ২৪ ঘন্টায় দেশে  করোনা আক্রান্ত হলেন ৮৩ হাজার ৮৮৩ জন। গত ২৪ ঘন্টার  মধ্যে মৃত্যু হয়েছে ১০৪৩ জনের। যা এখনও পর্যন্ত  একদিনের মধ্যে দেশে সর্বোচ্চ সংক্রমণ।



 নতুন করে করোনা  সংক্রমণের জেরে দেশে মোট  করোনা আক্রান্ত দাঁড়িয়েছে ৩৮ লক্ষ ৫৩ হাজার ৪০৭। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৮ লক্ষ ১৫ হাজার ৫৩৮ টি। সুস্থ হয়ে উঠেছে মোট ২৯ লক্ষ ৩৯ হাজার মানুষ। দেশজুড়ে এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬৭ হাজার ৩৭৬ জনের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.