সাঁকরাইল ব্লকে হাতির তাণ্ডব, ব্যাপক ফসল ক্ষতির আশঙ্কা
দি নিউজ লায়ন ; ঝাড়গ্রাম জেলা জুড়ে দাঁতাল হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে ।শুক্রবার ভোরে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে শতাধিক দাঁতাল হাতি ঢুকে পড়ে সাঁকরাইল ব্লকের কাশি ডাঙ্গা এলাকায় ।হাতি গুলি এলাকার মাঠে গিয়ে ধান চাষের জমিতে ব্যাপক ক্ষতি করছে। গ্রামবাসীরা হাতি গুলি যাতে লোকালয়ে প্রবেশ না করতে পারে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিষয়টি গ্রামবাসীরা বন দফতর কে জানিয়েছেন।
ওই হাতির পালে বেশ কয়েকটি বাচ্চা হাতি রয়েছে বলে গ্রামবাসীরা জানান। যেভাবে দাঁতাল হাতির দল ফসলের ক্ষতি করছে তাতে ধান চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা। একসঙ্গে শতাধিক হাতি যেভাবে আচমকা গ্রামে ঢুকে পড়েছে তাতে কাশিডাঙ্গা গ্রামজুড়ে হাতির হামলার আশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। বারবার জানানো সত্ত্বেও বন দপ্তরের কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে গ্রামবাসীর অভিযোগ করেন।
তারা নিজেরাই হাতির দলকে গ্রাম থেকে তাড়ানোর উদ্যোগ নিয়েছেন।কিন্তু একসঙ্গে শতাধিক হাতি কিভাবে এলাকা থেকে তাড়াবে তা নিয়ে চিন্তায় পড়েছেন গ্রামবাসীরা ।গ্রামবাসীরা বনদপ্তরকে তাদের ফসলের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন। সেই সঙ্গে যে কোন প্রকারে হাতির দলকে ওই এলাকা থেকে অন্যত্র পাঠানোর দাবি জানিয়েছেন গ্রামবাসীরা বান দফতরের কাছে।
সন্ধ্যায় গ্রামে ঢুকে তাণ্ডব করে হাতি ঘর বাড়ির ও ফসলের ক্ষতি করে। কিন্তু প্রকাশ্যে দিনের বেলা যেভাবে এলাকায় ঢুকে দাপিয়ে বেড়াচ্ছে তাতে চিন্তার ভাঁজ কপালে পড়েছে ওই এলাকার বাসিন্দাদের। তাই হাতির হামলার আশংকায় আতঙ্কে দিন কাটছে ওই এলাকার গ্রামবাসীদের।

Post a Comment