গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
দি নিউজ লায়ন ; মাঠে ছাগল নিয়ে ঘাস খেতে যাওয়ার সময় এক গৃহবধূকে রাস্তার পাশে অন্ধকার জায়গায় টেনে নিয়ে গিয়ে মুখে গামছা চেপে ধরে ধর্ষণের অভিযোগ উঠলো এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে কুলতলির ৪ নম্বর জালাবেড়িয়ায় বৃহস্পতিবার সন্ধেতে। কুলতলি থানায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম উত্তম নস্কর। পরিবারের লোকজনের অভিযোগ,গৃহবধূকে প্রথমে কুপ্রস্তাব দিয়েছিল অভিযুক্ত। সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায় ধর্ষণ করা হয়। গৃহবধূর শারীরিক পরীক্ষার জন্য জয়নগর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে।

Post a Comment