সাবেক ছিটমহলের ২৬ টি পরিবার স্থায়ী বাসস্থান পেল
দি নিউজ লায়ন ; কোচবিহারের দিনহাটা কৃষি মেলা চত্বরে অস্থায়ী ক্যাম্পে থাকা সাবেক ছিটমহলের ২৬ টি পরিবার স্থায়ী বাসস্থান পেল। রবিবার দিনহাটা হিমঘর সংলগ্ন এলাকায় তাদের স্থায়ী আবাসনে পাঠানো হলো। এই অস্থায়ী ক্যাম্পে থাকা বাকি ৩২ টি পরিবারকে সোমবার স্থায়ী আবাসনে পাঠানো হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ জুলাই ভারতের ১১১ টি এবং বাংলাদেশের ৫১ টি ছিট মহল বিনিময় হয়। ছিটমহলের বেশ কিছু পরিবার তারা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আর্জি জানায়। এদের মধ্যে ৫৮ টি পরিবারকে দিনহাটা কৃষি মেলা চত্বরে অস্থায়ী ক্যাম্পে এনে রাখা হয়।
পাশাপাশি এইসব পরিবারগুলির স্থায়ী পুনর্বাসনের জন্য দিনহাটা হিমঘর সংলগ্ন এলাকায় সরকারিভাবে জমি ক্রয় করা হয়। সেই জমিতে এই পরিবারগুলির জন্য স্থায়ী আবাসন তৈরি করা হয়। এদিন ওই ৫৮ জন পরিবারের মধ্যে ২৬ টি পরিবারকে এদিন প্রশাসনের তরফ থেকে স্থায়ী আবাসন দেওয়া হয়।
বাকি ৩২ টি পরিবার সোমবার স্থায়ী আবাসন পাবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। স্থায়ী আবাসন পেয়ে স্বভাবতই খুশি সাবেক ছিটমহলের এই পরিবারগুলি।

Post a Comment