ভয়াবহ ভূমিধসে মৃত ১১ - The News Lion

ভয়াবহ ভূমিধসে মৃত ১১



 নেপালে ভয়াবহ ভূমিধসে মৃত ১১ নিখোঁজ বহু।   প্রবল বৃষ্টির জেরে শনিবার রাতে নেপালের পাহাড়ি অঞ্চলে এই ধস বলে জানা গিয়েছে। ভূমিকম্পের পর নতুন করে তৈরি হয়েছে বহু ঘর-বাড়ি। আর সেখানেই নামছে ধস। এদিকে করোনার জেরে আগে থেকেই আর্থিক সংকটের মধ্যে রয়েছে নেপাল।



 বারহাবিস গ্রামের অন্তত ২০ জনের কোনও খোঁজ নেই ধস নামার পর থেকে। একধাক্কায় জলের তোড়ে ভেসে গিয়েছে অন্তত ২৮টা বাড়ি। শনিবার রাতে সেই ধস নামে। ছুটে যান উদ্ধারকারীরা। তৎপরতার সঙ্গে চলছে উদ্ধারকাজ। তবে উদ্ধারকারীদের মতে নিখোঁজ ব্যক্তিদের জীবিত অবস্থায় খুঁজে বের করা কঠিন।  ঘটনাস্থলে রয়েছে নেপালের সেনাবাহিনী ও আর্মড পুলিশ। তবে আবহাওয়ার জন্য বাধা পাচ্ছে উদ্ধারকাজও। 



  সিন্ধুপালচক নামে যে এলাকায় ধস নেমেছে, সেখানে ভূমিকম্পের প্রভাব ছিল ভয়াবহ। পাহাড়ের ধাপে ধাপে তৈরি করা ৩৭ টি বাড়ি নিশ্চিহ্ন হয়ে যায়।  এই সিন্ধুপালচকে ভূমিকম্পের জেরে একাধিক ফাটল তৈরি হয়েছিল। সেগুলিই বৃষ্টির জেরে আরও খারাপ চেহারা ধারণ করেছে। ফলে, সাধারণ মানুষের প্রাণের ঝুঁকি আরও বেড়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.