কঙ্গনাকে ওয়াই-প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিতে পারে কেন্দ্র - The News Lion

কঙ্গনাকে ওয়াই-প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিতে পারে কেন্দ্র





কঙ্গনাকে ওয়াই-প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিতে পারে কেন্দ্র। সম্প্রতি মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করায় ব্যাপক চটেছে মহারাষ্ট্র সরকারের একাধিক মন্ত্রী।  শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতও কড়া ভাষায় আক্রমণ করেছেন অভিনেত্রীকে। এরই পাশাপাশি হিমাচল প্রদেশের মানালিতেও কঙ্গনার বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে।



 কঙ্গনার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করেছে হিমাচল প্রদেশ সরকার।  অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের একাংশের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে চলেছেন অভিনেত্রী। কঙ্গনা হিমাচল প্রদেশের বাড়িতে বসে সুশান্ত মৃত্যুতে মুম্বই পুলিশের তদন্তেরও তীব্র সমালোচনা করেছিলেন। 



 মহারাষ্ট্রে শিবসেনা নেতৃত্বাধীন বর্তমান সরকারেরও বিরুদ্ধেও তোপ দেগেছিলেন তিনি। এমনকী এই সরকারের আমলে তিনি মুম্বইতে থাকতে নিরাপত্তার অভাব বোধ করেন বলেও মন্তব্য করেছিলেন। এরই মধ্যে এবার কঙ্গনার সুরক্ষায় ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, কঙ্গনার ব্যক্তিগত সুরক্ষায় কমান্ডো-সহ ১১ সশস্ত্র পুলিশ থাকবে। এরই পাশপাশি কঙ্গনার হিমাচল প্রদেশের মানালির বাড়িরও সুরক্ষা বাড়ানো হয়েছে। বাড়ির বাইরে পুলিশ মোতায়েন করেছে হিমাচল প্রদেশ সরকার।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.