করোনা আক্রান্ত খাদ্যমন্ত্রীর সুস্থতা কামনায় চললো হোম যজ্ঞ - The News Lion

করোনা আক্রান্ত খাদ্যমন্ত্রীর সুস্থতা কামনায় চললো হোম যজ্ঞ





দি নিউজ লায়ন ;  হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী  জ্যোতিপ্রিয় মল্লিকের সুস্থতা কামনা করে পূজা ও যজ্ঞের আয়োজন করলো হাবড়ার দু নম্বর ওয়ার্ডের কর্মীরা। স্থানীয় তৃণমূল কর্মী  তারক নাথ দাস জানান,  গতকাল সংবাদমাধ্যমের মাধ্যমে আমরা  জানতে পারি হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক করোনা আক্রান্ত হয়ে বেসরকারি একটি নার্সিংহোমে চিকিৎসাধীন, । 




তাই তার দীর্ঘায়ু কামনা জন্য আজকে পূজার্চনা ও হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, রবিবার বিকালে করোনা পজেটিভ ধরা পড়ে  রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। 




এরপরেই তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, শরীরে করোনার মৃদু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তাঁর শারিরীক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.