শ্যামপুরে কচ্ছপ উদ্ধার
দি নিউজ লায়ন ; শ্যামপুরের কমলপুর বাজারে বিক্রি হওয়া দুটি কচ্ছপ উদ্ধার করে বন দপ্তরে হাতে তুলে দিলো একটি সামাজিক সংগঠনের সদস্যরা।জানা গেছে সোমবার সকালে কমলপুর বাজারে এক মাছ বিক্রেতার কাছে দুটি কচ্ছপ বিক্রির জন্য রাখা আছে বলে খবর পান সংগঠনের সদস্যরা।
এর পরেই তারা বাজারে গিয়ে দেখেন একটি ২ কিলো ওজনের কচ্ছপ বিক্রি হয়ে গেছে এবং অন্য আড়াই কিলো ওজনের কচ্ছপটি বায়না দিয়ে গেছে। এর পরেই সদস্যরা মাছ বিক্রেতা কে তাকে কচ্ছপ বিক্রিও কেনা আইনত দন্নীয় অপরাধ এটা বোঝানোর পড়ে তারা তাদের থেকে উদ্ধার করে নেয়।পরে বনদপ্তর এ খবর দিলে বন দফতরের কর্মীরা কচ্ছপ দুটি উদ্ধার করে গড়চুমুক প্রানী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।

Post a Comment