চিন ভারতের রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে শীর্ষস্থানীয় পদাধিকারীদের ওপর নজরদারি চালাচ্ছে - The News Lion

চিন ভারতের রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে শীর্ষস্থানীয় পদাধিকারীদের ওপর নজরদারি চালাচ্ছে



গত তিন মাস ধরে ভারত ও চিনের মধ্যে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। এই পরিস্থিতিতে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল ইংরেজি এক দৈনিক। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বড়সড় তথ্য ফাঁস করা হয়েছে।


 এই প্রতিবেদন অনুসারে, চিন ভারতের রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে শীর্ষস্থানীয় পদাধিকারীদের ওপর নজরদারি চালাচ্ছে। 


 চিনের এই নজরদারির তালিকায় রয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন প্রধানমন্ত্রীরা, প্রাক্তন ও বর্তমান ৪০ মুখ্যমন্ত্রী, সাড়ে তিনশো সাংসদ, আইনপ্রণেতা, বিধায়ক, মেয়র, পঞ্চায়েত প্রধান ও সেনার সঙ্গে যুক্তরা সহ প্রায় ১৩৫০ জন।



 জানা গিয়েছে, ভারতের বহু ব্যক্তিত্বের উপর নজর রাখছে চিন। তালিকায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সচিন তেণ্ডুলকরও।     ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে দক্ষিণ পশ্চিম চিনের গুয়াংডং প্রদেশের শেনঝেন শহরের ‘শেনহুয়া ডেটা ইনফরমেশন টেকনোলজি কোম্পানি লিমিটেড’ নামে ওই সংস্থা। তাদের অন্যতম ‘ক্লায়েন্ট’ শি চিনফিং সরকার, চিনের সেনাবাহিনী পিপল্‌স লিবারেশন আর্মি (পিএলএ) এবং চিনা কমিউনিস্ট পার্টি। যদিও ওই সংস্থার কেউ সংবাদপত্রের তরফে পাঠানো কোনও প্রশ্নের জবাব দেননি। সংস্থার এক আধিকারিক ব্যাপারটি ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে বিশদ মন্তব্য এড়িয়ে গিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.