পাহাড়ের হাসপাতালে করোনা পরীক্ষার জন্য বসছে ট্রু-নাট মেশিন
দি নিউজ লায়ন ; পশ্চিমবঙ্গের পাহাড়ে করোনা পরীক্ষার ক্ষেত্রে ৬টি ট্রু-নাট মেশিন আসছে। জিটিএ চেয়ারম্যান অনিতা থাপা জানান, আরো দ্রুত যাতে করোনা পরীক্ষা করা যায় সেই লক্ষ্যে পাহাড়ের পাঁচটি হাসপাতালে ৬ টি ট্রু-নাট মেশিন বসানো হবে। দার্জিলিং জেলা হাসপাতালে দুটি, কার্শিয়াং, মিরিক,কালিম্পং ত্রিবেণী হাসপাতাল এবং গরুবাথান হাসপাতালে একটি করে ট্রু-নাট মেশিন বসানো হবে।
এই মেশিনের ফলে মাত্র ২ ঘণ্টার কম সময়ের মধ্যে পরীক্ষার ফল জানা যাবে। ইতিমধ্যেই মেশিন চালানোর জন্য মলিকুলার বায়োলজিস্ট এবং প্রশিক্ষিত টেকনিশিয়ান নিয়োগ করা হয়েছে।
জিটিএ চেয়ারম্যান জানান, গত কয়েক মাসের মধ্যেই পাহাড়ে করোনা পরীক্ষা প্রায় পনেরশো শতাংশ বেড়েছে। পাহাড়ে নিয়ন্ত্রণে রয়েছে করোনা সংক্রমণ। তবে যাতে আরও বেশি পরীক্ষা করা যায় সেই লক্ষ্যে অত্যাধুনিক ট্রু- মেশিন বসানো হচ্ছে। একইসঙ্গে তিনি পাহাড়ে করোনা মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার প্রশংসা করেন।

Post a Comment