সেপ্টেম্বরে সিনেমা হল না খোলার সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন দেব - The News Lion

সেপ্টেম্বরে সিনেমা হল না খোলার সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন দেব



 সেপ্টেম্বরেও মাসে ও খুলবে না সিনেমা হল।  কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত সারাদেশের সিঙ্গেল স্ক্রিন সিনেমাহলের এবং মাল্টিপ্লেক্স মালিকদের কপালে ভাঁজ ফেলেছে। চলচ্চিত্র জগতের বিভিন্ন অভিনেতা এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয়।




এবার অভিনেতা তথা টিএমসি সাংসদ দেব এই বিষয়ে মুখ খুললেন। সেপ্টেম্বর মাসের সিনেমা হল না খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আবেদন করলেন দেব। কারণ বহু পরিবারের রোজগার নির্ভর করে সিনেমা হলের উপর। তাদের জীবন একেবারেই থমকে আছে।  কেন্দ্রীয় তথ্য সম্প্রচারণ মন্ত্রী প্রকাশ জাভড়েকর কে এই বিষয়ে আরো একবার ভাবার জন্য অনুরোধ করেছেন দেব।



 রবিবার দেব টুইট করেন, “কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি সিনেমা হল খোলার বিষয়টিকে নিয়ে পুনর্বিবেচনা করার। সিনেমা হল এর উপর বেশ কয়েকটি পরিবার নির্ভর করে। হাতজোড় করে প্রকাশ জাভড়েকর কে অনুরোধ করছি বিষয়টিকে নিয়ে দ্বিতীয়বার ভাবার। সিনেমা হলের পাশে দাঁড়ান এবং বাঁচান।”     

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.