প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে দেশ জুড়ে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা - The News Lion

প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে দেশ জুড়ে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা



পূর্ণ সামরিক সম্মান দিয়ে বিদায় জানানো হবে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে।  মঙ্গলবার সকাল ১০ টায় তার পার্থিব শরীর নিয়ে আসা হয় বাসভবনে। তাঁর মৃত্যুতে দেশ জুড়ে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।  মঙ্গলবার সকালে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স জেনারেল বিপিন রাওয়াত, আর্মি চিফ জেনারেল এমএম নারভানে সহ আরও শীর্ষস্থানীয় সেনাপ্রধানেরা।  যেহেতু তিনি করোনা পজিটিভ ছিলেন, তাই কোভিড প্রোটোকল অনুযায়ী তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।



 দিল্লিতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা দেশ। ৩১ অগস্ট থেকে ৬ সেপ্টেম্বর শোক পালিত হবে। এই সাতদিন দেশের সব জায়গায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। কোনও বিনোদন মূলক অনুষ্ঠান হবে না।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.