ফুটফুটে কন্যা সন্তানের মা হলেন অঙ্কিতা - The News Lion

ফুটফুটে কন্যা সন্তানের মা হলেন অঙ্কিতা




এক ফুটফুটে কন্যা সন্তানের মা হলেন অঙ্কিতা মজুমদার পাল। সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমে তিনি একথা জানান। দিন কয়েক আগেই জানিয়েছিলেন ডেলিভারির ডেট এগিয়ে এসেছে। আর আজ ৭ সেপ্টেম্বর অঙ্কিতার কোলে এলো এই নতুন সদস্য।  সোমবার সকাল ১০.৩০ মিনিটে গুয়াহাটির এক বেসরকারি হাসপাতালে তিনি সন্তানের জন্ম দিয়েছেন।



ফেসবুকে সদ্যজাতের ছোট্ট হাতের একটি ছবি পোস্ট করেছেন তিনি।  সদ্যজাতের হয়ে অঙ্কিতা লিখেছেন, “হ্যালো ওয়ার্ল্ড! আমি যে পৃথিবীতে এসেছি এই খবরটা আমার মা তোমাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে বলেছে। কারণ মা নিজেই ক্লান্ত হয়ে পড়েছে। আমি মাকে খুব ভালোবাসি। তাই তার কথা শুনছি।



আমি এই পৃথিবীতে সকাল ১০.৩০টায় এসেছি এবং চারপাশের সবকিছুকে বোঝার চেষ্টা করছি। নার্সরা বলছিলেন আমি নাকি খুব সুন্দর হয়েছি। আমার ওজন ২.৭ কেজি এবং আমি আর মা ভালো আছি।”     অঙ্কিতার এই পোস্ট ফেসবুকে প্রকাশ হতেই সবাই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দেন। গোটা টেলিপাড়া তাকে অভিনন্দন জানিয়েছেন এই সুখবরের জন্য। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.