আগামী ১৪ সেপ্টেম্বর থেকে কিভাবে চলবে মেট্রো, রইল তার কিছু নিয়মাবলী - The News Lion

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে কিভাবে চলবে মেট্রো, রইল তার কিছু নিয়মাবলী




আগামী ১৪ সেপ্টেম্বর মেট্রোর যাত্রা শুরু করার আগে ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষার জন্য স্পেশাল মেট্রো চলবে৷ করোনা পরিস্থিতিতে কিভাবে মেট্রো চলবে তার কিছু নিয়মাবলীর কথা জানা গিয়েছে মেট্রো সূত্রে৷  আপাতত মেট্রো চলবে নোয়াপাড়া থেকে কবি সুভাষের মধ্যে৷ সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে মেট্রো৷


এই সময়ের মধ্যে সকাল ৮টা থেকে ১১ টা এবং বিকেল ৪ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেট্রো চলবে ১০ মিনিট অন্তর৷ এছাড়া সকাল ১১টা থেকে বিকেল ৪টে এবং সন্ধা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো চলবে ১৫ মিনিট পর পর ৷  সূত্রের খবর, আপাতত প্রতিদিন ৫৫ জোড়া অর্থাৎ ১১০টি মেট্রো চলবে৷ স্টেশনে গাড়ি যথেষ্ট সময় দাঁড়াবে যাতে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রেখে ট্রেন থেকে ওঠা নামা করতে পারেন মেট্রো যাত্রীরা৷ কোনও স্টেশন যদি কন্টেনমেন্ট জোনে থাকে, তাহলে সেই স্টেশনে মেট্রো দাঁড়াবে না৷  এছাড়া করোনা আবহে ভিড় নিয়ন্ত্রণে কলকাতা পুলিশ এবং আরপিএফ যৌথ ভাবে নজরদারি চালাবে৷



যাত্রীসুরক্ষার কথা ভেবে প্রতি মেট্রো স্টেশনে বসানো হবে স্যানিটাইজেশন চ্যানেল৷  প্রযুক্তি ব্যবহার করে ভিড় সামলানোর কথা ভেবেছে প্রশাসন৷ মেট্রো চালু হলে,মেট্রোতে উঠতে লাগবে ই-পাস,স্মার্ট কার্ড ও কিউ আর কোড।  প্রতি একঘণ্টার জন্য তৈরি করা হচ্ছে ই-পাস৷ ই-পাস কাটা যাবে মেট্রোর ওয়েবসাইট ও মেট্রোর নতুন অ্যাপ থেকে৷ এছাড়া রাজ্য পরিবহণ দফতরের পথদিশা অ্যাপ থেকেও কাটা যাবে৷ ই-পাস করানোর পর পাওয়া যেতে পারে নতুন স্মার্ট কার্ড৷ 


মাত্র ৪৫০০০ যাত্রী রোজ বহন করতে পারবে মেট্রো। তবে স্মার্টকার্ড না থাকলেও চড়া যাবে মেট্রোয়। সেক্ষেত্রে অ্যাপ থেকে টিকিট কাটলে মিলবে QR কোড। সেই কোড স্টেশনে দেখালে মিলবে প্রবেশাধিকার।



মেট্রো রেকের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে৷ প্রবেশ পথে ভিড় নিয়ন্ত্রণ করা হবে৷ থার্মাল স্ক্যানিংয়ের চিন্তাভাবনাও রয়েছে।যাত্রী এবং মেট্রো কর্মীদের মাস্ক পরা বাধ্যতামূলক৷ মেট্রোর ভিতরে ৬ জনের সিটে ৩ জন বসতে পারবেন৷ কেবলমাত্র উপসর্গহীনরাই এই সফর করতে পারবেন। আরোগ্য সেতু অ্যাপ অত্যন্ত আবশ্যিক বলেও জানানো হয়েছে। স্টেশনে ঢোকার সময় স্যানিটাইজার থাকবে। মেট্রো অফিস থেকে শুরু করে শৌচাগারেও থাকবে স্যানিটাইজার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.