ক্রিসপি রুটি কাটলেট বানাবেন যেভাবে
রুটি গুড়ো গুড়ো করে নিতে হবে। এরপর সেদ্ধ আলু মেখে নিন ভালো করে। একটা বাটিতে রুটির গুড়ো, সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, ময়দা, কনফ্লেক্স, নুন, জিরেগুঁড়ো, লেবুর রস, পনির দিয়ে ভালো করে মাখতে হবে।
মিশ্রন থেকে কিছুটা করে নিয়ে কাটলেট এর মতন গড়ে নিতে হবে। ময়দা জল ও নুন দিয়ে গুলে নিতে হবে। কাটলেটগুলি ময়দার ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ছাঁকা তেলে কম আঁচে দুই পিঠ ভেজে নিতে হবে।
Post a Comment