হাজারেরও বেশি চিনা পড়ুয়াদের ভিসা বাতিল করল আমেরিকা - The News Lion

হাজারেরও বেশি চিনা পড়ুয়াদের ভিসা বাতিল করল আমেরিকা




চিনের পিপ্‌লস লিবারেশন আর্মির সঙ্গে যোগ রয়েছে  সন্দেহে ১০০০ চিনা নাগরিকের ভিসা বাতিল করল আমেরিকা।  আশঙ্কা করা হচ্ছিল এরা আমেরিকা থেকে গোপন তথ্য হাতানোর চেষ্টা করছে। 


বুধবার মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান শাদ উলফ জানিয়েছেন, পিএলএ–র সঙ্গে যোগ থাকা পড়ুয়ারা যাতে গোপন তথ্য হাতাতে না পারে, তাই এমন পদক্ষেপ।  তবে এর আগেও আমেরিকা চিনের দিকে আঙুল তুলে অভিযোগ করেছিল, তারা গোপন তথ্য হাতাচ্ছে ও শিল্পক্ষেত্রেও চরবৃত্তি করছে। পড়ুয়াদের ভিসাকে ভুলভাবে ব্যবহার করা হচ্ছে।


বুধবার উলফ আবারও সেই অভিযোগই তুলেছেন। পাশাপাশি জানিয়ে দিলেন, চিনের তৈরি করা জিনিস আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না।     মার্কিন বিদেশ দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, হংকংয়ে গণতন্ত্রে আঘাত করেছে চিন। তার পরেই ২৯ মে ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নিয়েছিল, চিনা পড়ুয়াদের ভিসা বাতিল করবে। এবার তাই ১০০০ জনেরও বেশি পড়ুয়ার ভিসা বাতিল করা হল।


পাশাপাশি জানিয়েছন, ‘‌উচ্চ ঝুঁকিপূর্ণ’‌ স্নাতক পড়ুয়া এবং গবেষকদের ভিসাই বাতিল করা হল। যাঁরা বৈধভাবে আমেরিকায় পড়তে এসেছেন, তাঁদের সমস্যা নেই। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.