আজকের রাশিফল
মেষ রাশিঃ
কোনো সংবাদে আশাবাদী হবেন। ব্যবসায় ভালো সুযোগ আসবে। নিজের ওপর আস্থা পাবেন। আয় কম-বেশি বাড়বে। নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করুন।
বৃষ রাশিঃ
বিশেষ প্রচেষ্টায় সাফল্যের যোগ। আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ আসবে। কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ, আয় বৃদ্ধির সম্ভাবনা। কোথাও আমন্ত্রিত হতে পারেন। প্রিয়সঙ্গ আনন্দ দেবে।
মিথুন রাশিঃ
কোনো নতুন যোগাযোগ মানসিক প্রফুল্লতা বৃদ্ধি করবে। কর্মক্ষেত্রে সামান্য উদ্বেগ থাকলেও অর্থাগমে বাধা নেই। কর্মরতদের কাজের পরিবেশ অনুকূলে থাকবে। সুযোগের সদ্ব্যবহার করুন।
কর্কট রাশিঃ
দিনটি আনন্দের মধ্যেই কাটবে। আপনার কাজে অন্যদের প্রশংসা পাবেন। অযাচিত কিছু অর্থ হাতে আসতে পারে। সময়ের সঠিক ব্যবহার করা শিখতে হবে। রোমান্স শুভ।
সিংহ রাশিঃ
কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি। কোনো লাভজনক কাজের সুযোগ আসতে পারে। প্রত্যশিত অর্থাগমে অগ্রগতি। কর্মপ্রার্থীরা সুখবর পাবেন। সবার সঙ্গে মানিয়ে চলার মানসিকতা গ্রহণ করবেন।
কন্যা রাশিঃ
আয়ের ক্ষেত্র প্রসারিত হবে। কাজের ভালো সুযোগ আসতে পারে। রক্ষণশীল বিনিয়োগ করে আরো বেশি অর্থ উপার্জন করতে পারবেন। স্বাস্থ্য রক্ষায় মনোযোগ দিন।
তুলা রাশিঃ
কর্মস্থলে কিছু পরিবর্তন ঘটবে। হয়ে যাওয়া কাজ মাঝপথে আটকে যেতে পারে। স্বজন বিষয়ে উদ্বেগ। অনাদায়ী অর্থপ্রাপ্তিতে বেগ পেতে হবে। নিজস্ব পন্থায় অগ্রসর হবেন।
বৃশ্চিক রাশিঃ
সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের পড়াশোনায় শুভ পরিবর্তন আসবে। সাফল্য নাগালের মধ্যে আসতে পারে। আর্থিক অনিশ্চয়তা কমে আসবে। উচ্চাশা পূরণে বাধাকে অতিক্রম করতে হবে।
ধনু রাশিঃ
মানসিক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিনের বেশির ভাগ সময় কাটবে। অর্থ ব্যয় ও কোনো ঘটনায় মনের ওপর চাপ পড়তে পারে। কিছু অর্থ হাতে এলেও আর্থিক চাপ থাকবে। শরীরের যত্ন নিন।
মকর রাশিঃ
কর্মস্থানে উত্কণ্ঠা বাড়তে পারে। অকারণে তর্কে জড়াতে পারেন। ব্যবসার ব্যাপারে কিছুটা চাপ থাকবে। কিছু অর্থ হাতে এলেও আর্থিক চাপ থাকবে। বিচলিত না হয়ে কাজে মনোযোগ দিন।
কুম্ভ রাশিঃ
জনসংযোগ ও প্রচারমূলক কাজে অগ্রগতি। বিশেষ প্রচেষ্টায় সাফল্যের যোগ। পরিশ্রমজনিত স্নায়বিক চাপে আক্রান্ত হতে পারেন। অংশীদারের সঙ্গে আরো বেশি সমঝোতার মনোভাব থাকতে হবে।
মীন রাশিঃ
কোনো খবর উত্সাহিত করবে। পারিবারিক ক্ষেত্রে মতবিরোধের অবসান হবে। আবেগের বশে কিছু ভুল হতে পারে। মানসিক হতাশা ও উদ্বেগ দূরে রাখবেন। অসমাপ্ত কাজ শেষ করুন।

Post a Comment