শাওমির ফোনে নয়া ফিচার, এবার অ্যাপেই মাপা যাবে হার্ট বিট
আন্তর্জাতিক বাজারে এই মুহূর্তে যথেষ্ট জনপ্রিয় ফোন শাওমি। তবে যারা শাওমি ফোন ব্যবহার করেন তারা mi health ফিচার সম্পর্কে জানেন। তবে এবারে এই প্লাটফর্মে যোগ হয়েছে নয়া সুবিধা। সম্প্রতি এই ভার্সনে হার্ট রেট ফিচার যোগ করা হয়েছে। যার ফলে ব্যবহারকারীদের হার্ট রেট মাপতে সাহায্য করবে।
হার্ট রেট মাপতে হলে ব্যবহারকারীদের আঙুল দিয়ে এলইডি ফ্ল্যাশ চালু করতে হবে। তারপরে পপ আপ থেকে অপশন বেছে নিতে হবে। অর্থাৎ সেই মুহূর্তে ব্যবহারকারী কি অবস্থাতে রয়েছে অর্থাৎ বিশ্রাম করছেন তা কাজ করছেন তা বেছে নিতে হবে।
এমনিতেই এই অ্যাপের সাহায্যে দৌড়ানো থেকে শুরু করে ঘুম এবং অন্যান্য সব কিছু পরিমাপ করতে পারে। পাশপাশি তা রেকর্ড করে রাখতেও পারে। ফলে সুবিধা হবে সাধারণের। যেহেতু শাওমি সাধারণের কাছে অত্যন্ত জনপ্রিয় সেই কারণে মনে করা হচ্ছে এই অ্যাপ জনপ্রিয় হবে গ্রাহকদের সামনে।

Post a Comment