অভিনেত্রী রাগিনীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ - The News Lion

অভিনেত্রী রাগিনীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ





আগে রাগিনী দ্বিবেদীর বিরুদ্ধে মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। আর এ বার নিজের ডোপ টেস্টের নমুনা বিকৃত করার অভিযোগও তার বিরুদ্ধে। বেঙ্গালুর পুলিশের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি) এ নিয়ে মুখ না খুললেও পুলিশ সূত্রের দাবি, নিজের পস্রাবের নমুনায় জল মিশিয়েছেন রাগিনী।  বেঙ্গালুর পুলিশের এক সূত্র সিসিবি-র হেফাজতে থাকাকালীন রাগিনীর ডোপ টেস্ট করা হয়েছে।


তবে শহরের কে জি হাসপাতালে প্রথম বারের ডোপ টেস্টের সময় নিজের পস্রাবের নমুনায় জল মিশিয়ে দেন রাগিনী। যাতে ডোপ টেস্টের ফলাফলে হেরফের ঘটানো যায়। 
ওই সূত্রের আরও দাবি, ডোপ টেস্টের নমুনা যে বিকৃত করা হয়েছে, তা সহজেই ধরে ফেলে পুলিশ। এর পর রাগিনীর দ্বিতীয় বার ডোপ টেস্ট করানো হয়। রাগিনী যাতে ওই নমুনা বিকৃত না করতে পারেন, সে দিকেও লক্ষ্য রাখেন তদন্তকারীরা। 



পুলিশের ওই সূত্রের কথায়, “মূত্রের নমুনা যে বিকৃত করা হয়েছে, তা সঙ্গে সঙ্গেই ধরে ফেলেন চিকিৎসকেরা।  তদন্তকারীরা জানিয়েছেন, ডোপ টেস্ট ছাড়াও রাগিনী ও সঞ্জনার চুলের কোষের নমুনা সংগ্রহ করেছেন তারা। তা হায়দরাবাদের ল্যাবরেটরিতে পাঠানো হবে। সিসিবি সূত্রে খবর, গত চার-পাঁচ মাসে মাদক সেবন করা হলে, তার প্রমাণ মিলতে পারে ওই টেস্টের মাধ্যমে। এই মামলায় যা গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে ওই টেস্টের ফলাফল।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.