বাদল অধিবেশনে কি ঝড় তুলতে পারে ভারত চিন সীমান্ত সমস্যা
আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। আর এই অধিবেশনে চিনা আগ্রাসন ও সীমান্তের উত্তাপ ইস্যুতে বিবৃতি রাখতে পারে কেন্দ্র। সূত্রের খবর রবিবারের বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠকে এই ইস্যুতে পূর্ণাঙ্গ আলোচনা চলেছে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় যে সংসদে ভারত চিন ইস্যুতে বিবৃতি পেশ করবে সরকার।
সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানান মঙ্গলবার এই ইস্যুকে সামনে রেখে একটি বিশেষ আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আলোচনা বা বৈঠকেই জানা যাবে কেন্দ্র বিবৃতি দেবে কিনা। তবে সরকারের পক্ষ থেকে বিষয়টিতে স্বচ্ছতা বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার যে কোনও বিষয়েই আলোচনায় রাজি।
সীমান্তে চিনের আগ্রাসন নিয়ে সবথেকে বেশি সরব কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সরকারকে চাপে রাখে একাধিক তথ্য তুলে ধরেছেন তিনি। তাই বিরোধী চাপে পড়েই কি সিদ্ধান্ত বদল করার কথা ভাবছে কেন্দ্রের বিজেপি সরকার, প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Post a Comment