মৌরলা মাছের ঝাল ঝাল ঢাকাইয়া ঝোল - The News Lion

মৌরলা মাছের ঝাল ঝাল ঢাকাইয়া ঝোল



উপকরণ: 


 মৌরলা মাছ ৪০০ গ্রাম,

কাঁচা লঙ্কা ৮টি,

সর্ষের তেল ৮-৯ টেবিল চামচ,

ঝিঙে টুকরো টুকরো করে কাটা (এক কাপ ভর্তি),

বেগুন টুকরো টুকরো করে কাটা (এক কাপ ভর্তি),

নুন প্রয়োজন মতো,

হলুদ গুঁড়ো ২ চা চামচ,

রাঁধুনি হাফ চা চামচ। 




 প্রণালী: 

প্রথমে  মৌরলা মাছগুলিকে লবণ হলুদ মাখিয়ে অল্প তেলে মেখে তুলে রেখে দিতে হবে। এ দিকে অন্য পাত্রে ঝিঙে ও বেগুনের টুকরোগুলিকে অল্প হলুদ গুঁড়ো, লবণ, চিনি মাখিয়ে রেখে দিতে হবে। এরপর প্যানে খানিকটা তেল দিয়ে হাফ চা চামচ রাঁধুনি ফোড়ন দিতে হবে। তার মধ্যে প্রথমে ঝিঙের টুকরো দিয়ে নেড়েচেড়ে কাঁচা লঙ্কাগুলো ভেঙ্গে দিতে হবে।



 খানিকটা জল বেরিয়ে এলে, এবার বেগুনের টুকরোগুলো দিয়ে ভাল ভাবে নাড়াচাড়া করে পাঁচ থেকে ছয় মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর ভাজা ভাজা হয়ে জল শুকিয়ে এলে মাখানো মাছ দিয়ে আবারও ঢেকে রাখতে হবে মিনিট তিন থেকে চার।  এরপর ঢাকা খুলে দু চামচ সর্ষের তেল দিয়ে আঁচ বন্ধ করে আবারও মিনিট খানেক ঢাকা দিয়ে রাখতে হবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.