সুশান্ত সিং রাজপুতের মামলায় গ্রেফতার রিয়া চক্রবর্তীর ভাই - The News Lion

সুশান্ত সিং রাজপুতের মামলায় গ্রেফতার রিয়া চক্রবর্তীর ভাই



ফের সুশান্তের মামলায় বড় মোড়। গ্রেফতার করা হলো রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীকে। শুক্রবার সকাল থেকেই জোরকদমে তল্লাশি চালাচ্ছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো।  এদিন সকালে রিয়ার বাড়িতে হানা দেয় এনসিবি। তখনই রিয়া চক্রবর্তীর ভাই সৌভিককে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এনসিবি। প্রথমে জানা যাচ্ছিল মাদকের যোগ থাকায় জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। অবশেষে তাঁকে গ্রেফতার করা হলো।



 জানা যাচ্ছে, জিজ্ঞাসাবাদের সময় ভেঙে পড়েন সৌভিক। তিনি স্বীকার পর্যন্ত করেন সুশান্তের বাড়িতে আসত মাদক। রিয়া চক্রবর্তীর নির্দেশেই আসতো এই মাদক। মাদকের কথা স্বীকার করার পরেই গ্রেফতার করা হয় শৌভিক চক্রবর্তীকে।



এদিকে সকালবেলায় হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতার করেছে এনসিবি। রিয়ার বাড়িতে তল্লাশি চালানোর পর এনসিবি আধিকারিকরা পৌঁছন স্যামুয়েল মিরান্ডার বাড়ি। সেখানে তল্লাশি চালানোর পর গ্রেফতার করা হয় তাকে।  খুব শীঘ্রই সিবিআই রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করতে পারে বলে জানা যাচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.