চুমু খেতে খেতে ঠোঁট ফুলে গেছে ইমরান হাশমীর - The News Lion

চুমু খেতে খেতে ঠোঁট ফুলে গেছে ইমরান হাশমীর



বলিউডে ইমরান হাশমিকে বলা হয় ‘সিরিয়াল কিসার’। প্রায় ১৭ বছর ধরেই পর্দায় চুমুর পর চুমু খেয়ে যাচ্ছেন ইমরান হাশমি। বর্তমানে সে ক্লান্ত। তাই তাকে ‘সিরিয়াল কিসার’ও বলা হয়।    এত চুমু খেয়েছেন যে তাঁর ঠোঁট ফুলে গেছে। সেই ইমেজ থেকে বের হতে মরিয়া হয়ে উঠেছেন এই নায়ক।



চিট ইন্ডিয়া মুক্তির সময়ে সংবাদমাধ্যমের সামনে এমনই বলেছিলেন ইমরান।   সেই সাক্ষাৎকারে তিনি আরও বলেছিলেন, এমনটা নয় ওই ইমেজের কারণে আমি লাভবান হইনি। আমার বহু ছবি হিট করেছে এই চুমুর কারণেই। অভিনেতাদের সঙ্গে এমনটাই হয়। দর্শকরা লেবেল লাগাতে চায়। ইমরান জানিয়েছিলেন, আমি চুমু খেতে খেতে ক্লান্ত। কেউ আমার যন্ত্রণা বোঝে না। ভাই, তুমি সতেরো বছর ধরে করে দেখাও। ছবি পিছু কুড়িটা করে চুমু। আমার ঠোঁট ফুলে গেছে।



একটা ইমেজ তৈরি হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসা যে কঠিন। সে জন্য ভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে হবে বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.