খুব শীঘ্রই গ্রেফতার হতে পারে রিয়া চক্রবর্তী!
খুব শীঘ্রই গ্রেফতার হতে পারে রিয়া চক্রবর্তী। ৩০৬ ধারা অর্থাৎ আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করতে পারে সিবিআই। সিবিআই তদন্তে দেখতে পেয়েছে যে সুশান্ত সিং রাজপুত এর শারীরিক অবস্থা রিয়া চক্রবর্তীর সঙ্গে দেখা হওয়ার পর থেকে ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছিল। তদন্তে দেখা যাচ্ছে রিয়া ও তার পরিবার মাদক নিতে এবং সুশান্তের অবসাদকে গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য দিয়ে চিকিৎসা করার চেষ্টা করেছিলেন রিয়া।
জানা যাচ্ছে, রিয়া সবসময় তার বাড়িতে মাদকদ্রব্য রাখতেন। আর এই মাদকের যোগান দিতেন তার ভাই সৌভিক চক্রবর্তী। যাতে সুশান্তের মাদক পেতে কোন অসুবিধা না হয়। এভাবেই রিয়ার সঙ্গে থেকে মাদক আসক্ত হয়ে পড়েছিলেন সুশান্ত।
তদন্তে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে অতিরিক্ত মাদক নেওয়া শুরু করেছিলেন সুশান্ত এবং রিয়ার সঙ্গে তাঁর দূরত্ব মেনে নিতে পারেননি। এমনকি দিদিদের সঙ্গে রিয়ার ঝগড়াও তিনি নাকি মেনে নিতে পারেননি। তাই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তিনি।
Post a Comment