ভারতের বাজারে আসতে চলেছে রেডমির নতুন স্মার্ট ব্র্যান্ড - The News Lion

ভারতের বাজারে আসতে চলেছে রেডমির নতুন স্মার্ট ব্র্যান্ড




ভারতের বাজারে আসতে চলেছে রেডমির নতুন স্মার্ট ব্র্যান্ড। আজকের নিজেদের শরীরের খেয়াল রাখতে ও লুকের পরিবর্তন আনতে অনেকেই ব্যবহার করেন স্মার্ট ব্যান্ড। আর সেই কারণে আগামী ৮ তারিখ ভারতে রেড মি আনতে চলেছে বেশ কিছু নতুন স্মার্ট ব্যান্ড।  জানা গিয়েছে ৮ তারিখ রেডমি স্মার্ট ব্যান্ড ভারতে লঞ্চ করা হবে। এটি আগেই আন্তর্জাতিক বাজারে আনা হয়েছিল।



জানা গিয়েছে , এতে ফিটনেস ট্র্যাকিং এর জন্য রয়েছে ৫ টি মোড। পাশাপাশি ওয়ার্ক আউটের জন্য রয়েছে একাধিক সুবিধা। এছাড়া এতে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি। এছাড়া এতে রয়েছে অপটিক্যাল হার্ট রেট সেন্সর। এছাড়াও রয়েছে স্লিপ মনিটরিং। এতে রয়েছে ১৪ দিনের ব্যাটারি সাপোর্টের সুবিধাও। পাশপাশি এটি ওয়াটার প্রুফ হওয়াতে সুবিধা হবে সাধারণের। জানা গিয়েছে এটি চারটি আলাদা রঙ এ পাওয়া যাবে। এখন দেখার লঞ্চ হওয়ার পরে কতটা জনপ্রিয় হতে পারে এই ব্যান্ড।


রেডমি ইন্ডিয়ার টুইটারে এই ব্যান্ড লঞ্চ করার বিষয়ে জানানো হয়েছে। তবে ঠিক কত দাম হবে তা জানানো হয়নি কোম্পানির তরফে।  পাশপাশি সেই অর্থে বিস্তারিত তথ্য সামনে আসে নি এই স্মার্ট ব্যান্ড নিয়ে। মনে করা হচ্ছে লঞ্চের পরেই জানা যাবে এই ব্যান্ডের সম্পর্কে বিস্তারিত তথ্য।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.