সুশান্তের মৃত্যু মামলায় এই প্রথমবার বিবৃতি দিলো সিবিআই
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আড়াই মাস পর এই প্রথমবার বিবৃতি দিলো সিবিআই। বিবৃতিতে জানানো হয়, তদন্ত চলাকালীন সিবিআইর কোন কমকর্তা কোনও তথ্য প্রকাশ্যে আনতে পারেন না। এসময় সংবাদমাধ্যমের কাছে সিবিআইর পক্ষ থেকে অনুরোধ করা হয়, কোনও খবর প্রকাশ করার আগে সিবিআই মুখপাত্রের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য।
বিবৃতিতে জানানো হয়, সুশান্ত মামলায় সিবিআই পেশাদারিত্বের সঙ্গে তদন্ত চালাচ্ছে। সিবিআই তদন্তের বিষয়ে কিছু সংবাদমাধ্যম অনুমানের ভিত্তিতে কিছু খবর প্রকাশ করেছেন। সেগুলির সঙ্গে তথ্যের কোনও সম্পর্ক নেই।
সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে দেখানো হয়, সিবিআই কর্মকর্তারা সুশান্ত মামলায় খুনের কোনও প্রমাণ পাননি। আর এই প্রতিবেদনের পরেই সিবিআই-এর তরফে এই মামলা প্রসঙ্গে প্রথমবার বিবৃতি জারি করা হলো।
Post a Comment