ড্রাগ চক্রে জড়িয়ে থাকা বলিউড তারকাদের মধ্যে অন্যতম হলেন মমতা কুলকার্নি
রিয়ার আগেও বহু তারকার নাম জড়িয়েছে ড্রাগ চক্রে। এঁদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী মমতা কুলকার্নি। ২০১৬-র এপ্রিলে মুম্বইয়ের কল্যাণে মাদক ব্যবসায়ী এক নাইজিরিয় নাগরিককে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। তাঁকে জেরা করে মহারাষ্ট্রের সোলাপুরে একটি ওষুধ সংস্থার কারখানা থেকে প্রায় সাড়ে ১৮ টনের মাদক এফেড্রিন বাজেয়াপ্ত করেছিল পুলিশ।
ওই মাদকের বাজারদর ছিল প্রায় দুই হাজার কোটি টাকা। তদন্তে ধরা পড়ে, যে চক্র ওই মাদক ভারতে পাচার করেছে, সেটি চালান মমতা কুলকার্মি এবং তাঁর স্বামী। তিনি ছিলেন কেনিয়ার অন্যতম মাদক চোরাচালানকারী ভিকি গোস্বামী।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছিল, সংস্থাটির ১১ লক্ষ শেয়ারের মালিক মমতা। তবে সেই প্রথম নয়। ২০১৪ সালে একটি আন্তর্জাতিক মাদক চক্রের সদস্য অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ভিকিকে।
Post a Comment