দ্রুত ফিরতে চলেছে পাবজি - The News Lion

দ্রুত ফিরতে চলেছে পাবজি




গত সপ্তাহেই ব্যান করা হয়েছিল পাবজি। তবে অল্প বয়সীদের জন্য অত্যন্ত জনপ্রিয় গেম পাবজি ব্যান হওয়াতে দেশ জুড়ে হতাশ হয়ে পড়েছিল যুব সমাজের একাংশ।  তবে এবার সামনে এসেছে নতুন তথ্য। হয়তো খুব তাড়াতাড়ি ফের আসতে চলেছে পাবজি।  যদিও ইতিমধ্যে এই গেমের একাধিক বিকল্প সামনে এসেছে। তবে জানা গিয়েছে এখনও কনসোল থেকে খেলা যাচ্ছে পাবজি।



কারণ হিসেবে জানা গিয়েছে ভারত সরকারের তরফে গেমটির মোবাইল ভার্সনটি আপাত ভাবে ব্যান করা হয়েছে। পাশপাশি পাবজির পিসি ভার্সনটি যেহেতু কোরিয়ান একটি কোম্পানির নিয়ন্ত্রনাধীন সেই কারণে এটি ব্যান করেনি কেন্দ্রীয় সরকার।  তবে tencent এর হাত থেকে এই গেমের দায়িত্ব সরছে এবারে এক কোরিয়ান কোম্পানির কাছে। সেই কারণেই অনেকে আশা প্রকাশ করেছেন দ্রুত ফিরবে এই গেম। 



  পাবজির ওয়েবসাইট থেকে জানা গিয়েছে পাবজির মোবাইল ভার্সনের সব দায়িত্ব tencent এর থেকে সরিয়ে দেওয়া হবে অন্য কোম্পানির হাতে। যেহেতু পিসি ভার্সনটি কোরিয়ান কোম্পানি দেখছে সেই কারণে মনে করা হচ্ছে এই দায়িত্ব কোরিয়ান সংস্থাকেই দেওয়া হবে। তার ফলে মনে করা হচ্ছে ভারতে এই গেমের ফিরে আসতে কোন অসুবিধা হবে না। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.