ভোরবেলায় ভূমিকম্পে কেঁপে উঠল নাসিক
ফের ভূমিকম্প। এবার মহারাষ্ট্রের নাসিকে। বুধবার ভোর ৪ টে বেজে ১৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.২। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, মহারাষ্ট্রের নাসিক থেকে ৯৩ কিমি পশ্চিমে এই ভূমিকম্প আঘাত হানে।
ভোর ৪ টের সময় বহু মানুষই ঘুমিয়ে থাকার জেরে অনেকেই ভূ-কম্পন টের পাননি। যদিও ঘটনায় এখন পর্যন্ত কোনও ক্ষয় ক্ষতির খবর আসেনি।
Post a Comment