মহিষাসুরমর্দিনীতে কাকে কোন অবতারের দেখা যাবে
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। মহালয়ার দিন থেকেই বাঙালির দুর্গাপূজা হইচই শুরু। আর এবার পুজোর একমাস আগে মহালয়া হওয়ায়, এর রেশ অনেক বেশি দিন ধরে থাকবে। করোনার প্রকোপ থাকলেও দুর্গা পুজো নিয়ে মানুষের উত্তেজনায় কোনো ঘাটতি পড়েনি। তাই মহালয়া থেকেই আরম্বড় শুরু হয়ে গিয়েছে। প্রতি বছরের মতোই বিভিন্ন টিভি চ্যানেলে এদিন মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান দেখা যায়। তবে এ বছরে জি বাংলায় মহিষাসুরমর্দিনীতে কাকে কোন অবতারের দেখা যাবে।
১) রানী রাসমনির ভূমিকায় দিতিপ্রিয়াকে দেখা যায়। তাঁকে জগৎজননী দেবী পার্বতীর রূপে দেখবেন দর্শক।
২) কৃষ্ণকলি ধারাবাহিকে শ্যামার ভূমিকায় অভিনয় করেন তিয়াসা রায়। তিয়াসাকে দেবী রক্তদন্তিকার রূপে দেখা যাবে।
৩) ক্ষীরের পুতুল ধারাবাহিকে দুয়োরানীর ভূমিকায় দেখা যায় সুদীপ্তাকে। মহালয়ায় তাকে সর্বমঙ্গলা পরিবেশ রক্ষাকারী ভীমা দেবীর চরিত্রে দেখা যাবে।
৪) কি করে বলবো তোমায় ধারাবাহিকে অভিনয় করেন স্বস্তিকা দত্ত। স্বস্তিকাকে মহামারী হরণকারী নি ভ্রমররুপী দেবী ভ্রামরীর চরিত্রে দেখা যাবে।
৫ কাদম্বিনী ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেন উষসী। তাকে দেখা যাবে দেবী শতাক্ষীর রূপে।
৬) ফিরকি ধারাবাহিকে ফিরকির চরিত্রে যাকে দেখতে পান তাকে ফলদায়িনী দয়াময়ী দেবী শাকম্ভরীর রূপে দেখা যাবে।

Post a Comment