ভিন রাজ্যে লরি ভর্তি আলু নিয়ে যাওয়ার পথে আটক চালক-খালাসিরা - The News Lion

ভিন রাজ্যে লরি ভর্তি আলু নিয়ে যাওয়ার পথে আটক চালক-খালাসিরা



বাঁকুড়ার কোতুলপুরের দু’লরি আলু আসাম নিয়ে যাওয়ার পথে পুলিশ স্থানীয় চেক পোষ্টে আটক করে। বিষ্ণুপুর-ময়নাপুর থেকে আসামে আলু নিয়ে যাওয়ার পথে ‘আটক হওয়া’ লরি দু’টির চালক-খালাসিরা কি কারণে তাদের আটক করেছে বলে জানেন না বলেই স্পষ্টত জানিয়েছেন।


 ভিন রাজ্যে আলু রফতানি বন্ধের বিষয়ে এখনও পর্যন্ত সরকারি নিষেধাজ্ঞা নেই বলেই খবর। তারপরেও আসামগামী ঐ আলু ভর্তি দু’টি লরি পুলিশের আটক করা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 


  বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক দিলীপ ঘোষ বলেন, ভিন রাজ্যে আলু রফতানি নিয়ে সরকারি নির্দেশিকা আমাদের কাছে স্পষ্ট নয়। একই কথা বলেন, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বাঁকুড়া জেলা কমিটির উপদেষ্টা বিভাষ দে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.