এবার কি সিনেমা হল খুলবে? - The News Lion

এবার কি সিনেমা হল খুলবে?




ধীরে ধীরে মহামারীর বিভীষিকা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার জন্য প্রত্যেকেই ব্যাকুল হয়ে রয়েছেন। তাই মুখে মাস্ক আর ব্যাগে স্যানিটাইজার এর বোতল নিয়ে বেরিয়ে পড়ছেন মানুষ। ফিরতে  চাইছে পুরনো ছন্দে। 



 আর এর সঙ্গেই বিনোদন জগতের মানুষ কিংবা চলচ্চিত্রপ্রেমীরা আশার আলো দেখতে শুরু করেছেন। তবে কি এবার সিনেমা হল খুলবে? তবে চলচ্চিত্রপ্রেমীদের জন্য সুখবর, কয়েকটি ছবি বড় পর্দাতেই মুক্তি পাবে।  বেশ কিছুদিন ধরে সিনেমা হল খোলার দাবিতে সরব হয়েছিলেন টলিউডের বহু অভিনেতা।



 #savethecinema হ্যাশট্যাগ ব্যবহার করে কেন্দ্রের কাছে সিনেমা হল খোলার আবেদন করেছিলেন অভিনেতা তথা সাংসদ দেব। এ ছাড়াও বহু অভিনেতারা এই একই আবেদন করে সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। প্রযোজনা সংস্থা এসভিএফ-ও এই হ্যাশট্যাগ ব্যবহার করে সিনেমা হল খোলার বিষয়ে উদ্যোগী হয়েছে।  বন্যেরা বনে সুন্দর, সিনেমা সিনেমাহলে। 



এই ট্যাগ লাইন ব্যবহার করে একটি ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা। ভিডিওতে এসভিএফ এর বেশ কিছু ছবির বিভিন্ন অংশকে জড়ো করে প্রকাশ করা হয়েছে। মনে করিয়ে দেওয়া হয়েছে সিনেমা দেখার আসল মজা সিনেমা হলে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.