কলকাতায় শিশু পাচার করতে গিয়ে গ্রেফতার ৩
গোপন সূত্রে খবর পেয় সোমবার ভোরে লকডাউন শুরুর আগে থেকেই কলকাতার স্ট্রান্ড রোডে ওঁৎ পেতে ছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। নজর রাখা হচ্ছিল দূরপাল্লার বাসগুলির ওপর। তারপর বিহার থেকে আসা একটি বাসকে দাঁড় করিয়ে একে একে নামিয়ে আনা হয় ২১টি শিশুকে। সেইসঙ্গে গ্রেফতার করা হয় শিশুদের সঙ্গে থাকা তিনজনকে। ধৃত তিনজনেরই বয়স ২০ থেকে ২৮।
গ্রেফতার করা হয়৷ ধৃতরা হল মহম্মদ এহসান (২২), মহম্মদ আফজাল (২৮) ও মহম্মদ চাঁদ (২৩)।
অভিযোগ,কারখানায় কাজের জন্য নিয়ে আসা হচ্ছিল এই শিশুদের৷ পুলিশ জানতে পেরেছে , শিশুরা সবাই বিহারের সমস্তিপুর এলাকার বাসিন্দা৷ আপাতত ওই শিশুদের হোমে রাখার ব্যবস্থা করা হয়েছে৷ তাদের পরিবারে সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ৷ এই ঘটনার পিছনে আরও বড়সড় কোনও চক্র জড়িত বলে অনুমান করছে পুলিশ৷ ধৃত তিনজনকে জেরা করে আরও তথ্য পাওয়া চেষ্টা করছে তদন্তকারী অফিসাররা৷ কিন্তু শিশুদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্তে নেমেছে পুলিশ৷
Post a Comment