ময়ূরের সঙ্গে সময় কাটানো নিয়ে মোদীকে ব্যাঙ্গাত্মকভাবে বিঁধলেন নুসরত
মোদীকে ব্যাঙ্গাত্মকভাবে বিঁধলেন নুসরত জাহান। তিনি মোদীর উদ্দেশ্যে টুইটারে লিখলেন, “ময়ূরের সঙ্গে ভিডিও পোস্ট না করে কর্মসংস্থানে নজর দিন।”
নুসরত লিখেছেন, “মোদীজি যখন ময়ূরের সঙ্গে ভিডিও পোস্ট করতে ব্যস্ত, তখন এদিকে দেশে বেকারত্বের হার উত্তরোত্তর বৃদ্ধি পেয়েই চলেছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাষণ দেওয়ার পাশাপাশি দেশের ২ কোটি বেকারদের জন্য কর্মসংস্থান করাও উচিত ওনার!”
গত রবিবার ইনস্টাগ্রামে ১ মিনিট ৪৮ সেকেন্ড এর একটি ভিডিও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ভিডিওতে প্রধানমন্ত্রীকে নিজের বাসভবনে ময়ূরের সঙ্গে বিশেষ সময় কাটাতে দেখা গিয়েছে। প্রধানমন্ত্রীর ময়ূর প্রীতির এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ‘প্রেশাস মোমেন্ট’ অর্থাৎ ‘মূল্যবান মুহূর্ত’। এই শিরোনামেই টুইটারে ভিডিয়োটি প্রকাশ করেন মোদী। এই ভিডিওর পাশাপাশি নিচে ময়ূরকে নিয়ে একটি কবিতাও লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Post a Comment