টিভিএস বাড়াল বেশ কিছু বাইকের দাম
নতুন বিএস ৬ এবং করোনা এই দুইয়ের জেরে বাধ্য হয়ে দাম বাড়াতে হয়েছে একাধিক টু হুইলার সংস্থা গুলিকে। এবারে ভারতীয় টু হুইলার সংস্থা টিভিএস বাড়াল নিজের বেশ কিছু বাইকের দাম। জানা গিয়েছে tvs motors তাদের ntorq 125 bs6-স্কুটারের দাম বাড়িয়েছে। দাম বাড়ালেও তা মধ্যবিত্তের আওতায় রাখা হয়েছে। আর তা বাড়িয়ে করা হয়েছে মাত্র ৫০০ টাকা। যদিও এর আগে একাধিকবার দাম বাড়ানো হয়েছে। আত্মপ্রকাশের পর থেকে এই বাইকের দাম বাড়ল এই নিতে তিনবার।
এই স্কুটারে রয়েছে ১২৪.৮ সিসি এয়ার কুলড ইঞ্জিন। যা ৭০০০ আরপিএমে সব থেকে বেশি ৬.৯ কিলোওয়াট ক্ষমতা এবং ৫৫০০ আরপিএমে ১০.৫ ন্যানোমিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। এছাড়া এই স্কুটারের মধ্যে রয়েছে ব্লু তুথ সিস্টেম। যার মধ্যে দিয়ে চালকেরা একাধিক সুবিধা পেতে পারবেন। ইঙ্কামিং কল, মেসেজ সহ একাধিক সুবিধা পেতে পারবেন। এছাড়া গাড়ির শেষ পারকিং লোকেশন ফোনের সিগন্যাল দেখাও সম্ভব হবে। তবে এই ফিচারের জন্য গ্রাহকদের tvs connect অ্যাপ ডাউনলোড করতে হবে। এছাড়াও এই স্কুটারে রয়েছে এলইডি হেডল্যাম্প। এছাড়াও রয়েছে ৫.৮ লিটার ফুয়েল ট্যাঙ্কও। যা গ্রাহকদের আকর্ষণ করার ক্ষেত্রে যথেষ্ট।
চলতি বছরেই প্রকাশ্যে এসেছে নয়া এই স্কুটার। তবে করোনা পরবর্তী সময়ে একাধিক স্কুটারের দাম বাড়ানো হয়েছে। তারপরে এই স্কুটারের দাম বাড়ার ফলে নতুন দাম হয়েছে ৭৪৬৮৫ টাকা(এক্স শোরুম)। এছাড়া এই স্কুটারে রয়েছে ডিস্ক ব্রেকের সুবিধাও। এই নিয়ে তৃতীয়বার দাম বাড়ল এই স্কুটারের। শেষবার এই স্কুটারের দাম বাড়ানো হয়েছিল ১০০০ টাকা। ড্রাম ব্রেকের সঙ্গে এই স্কুটারের দাম শুরু হচ্ছে ৬৮৩৮৫ টাকা থেকে। পাশপাশি ডিস্ক ব্রেকের সঙ্গে এই স্কুটারের দাম শুরু হচ্ছে ৭২৩৮৫ টাকা থেকে। এই স্কুটার গ্রাহকেরা দুটি রঙ এ কিনতে পারবেন। তবে ইতিমধ্যে এই স্কুটার নিয়ে গ্রাহকদের মধ্যে শুরু হয়েছে আকর্ষণ। তবে নতুন করে দাম বৃদ্ধিতে স্কুটারের কোন পরিবর্তন করা হয়নি। নতুন কোন সুবিধা যোগ করা হয়নি।
Post a Comment