২০২৩ সালে এদেশে বুলেট ট্রেন নাও চলতে - The News Lion

২০২৩ সালে এদেশে বুলেট ট্রেন নাও চলতে





  পূর্ব ঘোষণা মতো ২০২৩ সালে এদেশে বুলেট ট্রেন নাও চলতে পারে। আসলে করোনা অনেক কিছুই উল্টে পাল্টে দিয়েছে। স্তব্ধ করে দিয়েছে বিভিন্ন প্রকল্পের কাজ।    কথা ছিল ২০২৩ সালে মুম্বই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের কাজ শেষ হবে। কিন্তু যা পরিস্থিতি তাতে জমি অধিগ্রহণ ও অন্যান্য কাজ শেষ করা যায়নি, একই অবস্থা দরপত্র খোলার ক্ষেত্রেও। ফলে প্রকল্পের কাজ শেষ হতে দেরি হবে বলেই মনে করা হচ্ছে।



 সরকারি সূত্রে খবর, এই প্রকল্পের দায়িত্বে থাকা ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন এখনো পর্যন্ত এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমির ৬৩ শতাংশ অধিগ্রহণ করতে পেরেছে।  প্রকল্পের আধিকারিকদের বক্তব্য, মহারাষ্ট্রের পালঘর এবং গুজরাটের নবসারির জমি এখনও অধিগ্রহণ করা হয়নি। তাছাড়া এই ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন গত বছর ৯টি সিভিল ওয়ার্কের দরপত্র নিয়েছিল। কিন্তু করোনা যেভাবে মহামারীর আকার ধারণ করেছে তার ফলে ওই দরপত্র খোলা সম্ভব হয়নি। 



এই সংস্থার কর্তার মতে, প্রকল্পের উপর করোনার প্রভাব পড়ছে ফলে এর কাজ কতদিনে শেষ হবে তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। যদিও পাশাপাশি তার বক্তব্য, ২০২৩ সালকে মাথায় রেখেই কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.