প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ায় ব্যক্তিগত নিরাপত্তা কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে
মোদীকে হত্যার জোরদার ছক কষাকষি চলছে। সম্প্রতি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ-র হাতে এসেছে এমন একটি ই-মেল, যেখানে স্পষ্ট নির্দেশ রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুন করার। ই-মেলে লেখা তিনটি শব্দ রয়েছে, ‘কিল নরেন্দ্র মোদী’
গত ৮ অগস্টে লেখা এই মেইলটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যা করার সরাসরি হুমকি দেয়া হয়েছে। এই ই-মেইল প্রকাশ্যে আসার পরই তৎপর হয়েছে দেশের প্রত্যেকটি নিরাপত্তা এজেন্সি। ylalwani12345@gmail.com থেকে info.mum.nia@gov.in মেইলটিতে ‘নরেন্দ্র মোদিকে হত্যা কর’বলে সরাসরি হুমকি দেয়া হয়েছে বলে জানানো হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠিতে এনআইএ জানিয়েছে, ‘একটি ই-মেইল আইডি থেকে এনআইএ কিছু ইমেইল পেয়েছে, যার মাধ্যমে বিশিষ্ট ব্যক্তি এবং সরকারি এজেন্সিকে হুমকি দেয়া হয়েছে। ই-মেইলের বক্তব্য থেকেই পুরোটা স্পষ্ট। অনুরোধ করা হচ্ছে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়া হোক।’
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বিদেশের কোনও জায়গা থেকে এনআইকে এই মেল পাঠানো হয়েছে। ই-মেলের সঠিক আইপি অ্যাড্রেস খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রতিক অতীতে জাতীয় সুরক্ষার ক্ষেত্রে এত বড় হুমকির মুখোমুখি হতে হয়নি গোয়েন্দাদের। দেশের প্রধানমন্ত্রীকে খুনের ষড়যন্ত্রে কারা জড়িত, তা খুঁজে বের করতে কালঘাম ছুটছে গোয়েন্দাদের।
Post a Comment