ভয়াবহ বিস্ফোরণে মৃত ৯
ভয়াবহ বিস্ফোরণে মৃত ৯ । পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে কারখানার মালিক প্রাণ হারিয়েছে। ঘটনাটি তামিলনাডুর কুদ্দালোর জেলার। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মৃতদের পরিজনরা ছুটে আসেন ঘটনাস্থলে। চেন্নাই থেকে ১৯০ কিমি দূরে কুত্তুমান্নারকলি শহরে অবস্থিত এই বাজির কারখানা।
বিস্ফোরণে হুরমুরিয়ে ভেঙে পড়েছে কংক্রিটের বিল্ডিং। আওয়াজে আতঙ্কিত মানুষদের স্তুপের পাশে বসে কাঁদতে দেখা গিয়েছে। মৃতদেহ এদিকওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘটনাস্থলে ব্যপক জনসমাগম।
এই ঘটনায় আরও চারজনের অবস্থা আশঙ্কাজনক। যারা মারা গিয়েছেন তাঁরা সকলেই কারখানার শ্রমিক। কান্ট্রি বম্ব কান তৈরি করা হচ্ছিল এবং সেই কাজ আদৌ অনুমোদন প্রাপ্ত কি না তা জানতে তদন্ত শুরু হয়েছে।
Post a Comment