১২ তারিখ থেকে ৪০ জোড়া বিশেষ ট্রেন চালানোর ঘোষণা রেল কর্তৃপক্ষের
আগামী শনিবার, ১২ তারিখ থেকে ৪০ জোড়া বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করল ভারতীয় রেল। আজ শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রেলবোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব জানিয়েছেন, আগামী শনিবার থেকে ৪০ জোড়া ট্রেন চলবে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাড়বে। আগামী ১০ তারিখ থেকে এই ট্রেনগুলির টিকিট বুকিং শুরু হবে বলে জানানো হয়েছে রেল বোর্ডের তরফে। এর ফলে পরীক্ষার্থী থেকে সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। স্পেশাল ট্রেন আরও বাড়ানো হতে পারে।
Post a Comment