খুব শীঘ্রই কি চালু হতে চলেছে লোকাল ট্রেন!
করোনার জেরে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে সারাদেশব্যাপী লোকাল ট্রেন চলাচল বন্ধ। তবে এবার খুব শীঘ্রই চালু হতে চলেছে লোকাল ট্রেন! এমনটাই জল্পনা শুরু হয়েছে।
শিয়ালদহ মেন লাইনের প্লাটফর্মগুলিতে আঁকা হচ্ছে গোল বৃত্ত। আর এই দৃশ্য দেখে অনেকেই মনে করছেন যে খুব শীঘ্রই হয়তো চালু হতে চলেছে রেল পরিষেবা। জানা যাচ্ছে, রেলস্টেশন ও প্লাটফর্ম গুলিতে সামাজিক দূরত্ব বৃদ্ধি রক্ষার জন্য বৃত্ত আঁকা প্রায় শেষ।
শিয়ালদহ মেন লাইনের বারাসত জংশন ও প্লাটফর্ম সহ উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন স্টেশনের চিত্র প্রায় একইরকম। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে অদূর ভবিষ্যতে চালু হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা।
এতদিন করোনা সংক্রমন রুখতে কেন্দ্র ও রাজ্য রেল বন্ধ করার সিদ্ধান্তে অনড় থাকলেও এবার রাজ্য সরকার জানিয়েছেন সামাজিক দূরত্ব বিধি মেনে লোকাল ট্রেন চালালে তাদের কোনো আপত্তি নেই। এমত পরিস্থিতিতে রেল কর্তৃপক্ষ নড়েচড়ে বসে লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে পূর্ব রেল শিয়ালদা বনগাঁ শাখা বারাসাত হাসনাবাদ শাখার সহ একাধিক জায়গায়।
তাদের কর্মকাণ্ডের প্রমাণ মিলছে প্রতিটি স্টেশনে। প্ল্যাটফর্ম গেলেই দেখা যাচ্ছে তুলি হাতে সামাজিক দূরত্ব বৃদ্ধি রক্ষার জন্য সাদা বা হলুদ রঙের গোলাকার বৃত্ত আঁকার কাজে ব্যস্ত রেলকর্মীরা। শিয়ালদা থেকে বনগাঁ হাসনাবাদ পর্যন্ত সর্বত্র একই চিত্র। যারা বৃত্তাকার কাজে ব্যস্ত তাদের কাছে ট্রেন কবে চলবে তারসুস্পষ্ট নির্দেশিকা নেই। কিন্তু যে গুটিকয়েক মানুষ প্লাটফর্মে উপর দিয়ে যাতায়াত করছেন তারা বললেন এই বৃত্ত অদূর ভবিষ্যতে লোকাল ট্রেন চলার ইঙ্গিতবাহী।
Post a Comment