জয়ার জনপ্রিয়তা নিজ দেশ ছাপিয়ে কলকাতাতেও - The News Lion

জয়ার জনপ্রিয়তা নিজ দেশ ছাপিয়ে কলকাতাতেও




 কলকাতায় একের পর এক ছবিতে দেখিয়েছেন অভিনয়ের কারিশমা জয়া। বর্তমানে দেশের চেয়ে কলকাতাতেই বেশি ব্যস্ত দেখা যায় তাকে। এবার নতুন আরেক সিনেমায় অভিনয় করতে চলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।   আর নতুন ছবিতে জয়া অভিনয় করবেন মাদকে আসক্ত এক মায়ের চরিত্রে। এখানে জয়া ছাড়াও অভিনয় করবেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, ঈশান মজুমদারসহ আরও অনেকে।নতুন এ ছবির নাম ‘ছেলেধরা’। এটি নির্মাণ করবেন শিলাদিত্য মৌলিক।



 জয়া আহসানকে দেখা যাবে ‘ছেলেধরা’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে। যেখানে একজন মা হিসেবে হাজির হবেন তিনি। এর আগেও ‘কণ্ঠ’ ছবিতে মায়ের চরিত্রে দেখা গিয়েছিলো। তবে সেখানে ছিলেন তিনি চিকিৎসক।  সিনেমার গল্প সম্পর্কে নির্মাতা শিলাদিত্য মৌলিক জানিয়েছেন, ছবিতে একটি অপহরণের গল্প বলা হবে।



একটি অপহরণ মানুষের জীবনকে কীভাবে প্রভাবিত করতে পারে আর তাদের ব্যক্তিগত দুর্বলতা দেখানো হবে। অক্টোবরে শুরু হবে এর শুটিং। এখানে সংগীত পরিচালনা করছেন রণজয় ভট্টাচার্য।   ‘ছেলেধরা’ ছবির শুটিংয়ে যোগ দিতে অক্টোবরের শুরুতেই তিনি সড়কপথে কলকাতায় যাবেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.