স্বামীর অভিযোগে মদ ব্যবসায়ী স্ত্রীকে গ্রেফতার করলো পুলিশ - The News Lion

স্বামীর অভিযোগে মদ ব্যবসায়ী স্ত্রীকে গ্রেফতার করলো পুলিশ





দি নিউজ লায়ন ;   অভিযোগ স্ত্রী বেআইনিভাবে মদ বিক্রি করে দীর্ঘদিন ধরে, বারবার বলে কোনো সুরাহা হয়নি। ফলে হাড়োয়া থানা পুলিশের কাছে অভিযোগ করেন স্বামী। সেই অভিযোগের ভিত্তিতে মদ ব্যাবসায়ী স্ত্রীকে গ্রেফতার করলো পুলিশ।




 উত্তর ২৪ পরগনা জেলার  বসিরহাট মহকুমা হাড়োয়া থানার খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েতের বাসাবাটি গ্রামের ব্রাহ্মণপাড়ার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে বছর ৫০ এর  মিনতি বিশ্বাস নামে ওই মহিলা পাড়ার ভিতরে বেআইনিভাবে মদ বিক্রি করতেন। এবং তার জেরে পাড়ার লোক রীতিমতো ক্ষিপ্ত হয়ে থাকতো। যার কারণে পাড়ার মধ্যে গালিগালাজ থেকে শুরু করে মদ্যপের আনাগোনা বেড়ে গিয়েছিল। 



যার ফলে  পাড়ার পরিবেশ নষ্ট হচ্ছিল। ওনার স্বামী ৫৫ বছরের জগবন্ধু বিশ্বাস, এবং পাড়ার মানুষের অভিযোগের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে  বেআইনি মদ বিক্রির করার অভিযোগে ৪০ লিটার মদসহ গ্রেপ্তার হয়, মদ ব্যবসায়ী মিনতি বিশ্বাস। ধৃতকে আজ শনিবার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।  




পাশাপাশি হাড়োয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে এর পেছনে আরও কোনো কেউ জড়িয়ে আছে কিনা সেটাও খতিয়ে দেখছে।  




মদ বিক্রেতাকে স্ত্রীকে ধরিয়ে দিল তার জন্য এলাকাবাসী স্বামীর জগবন্ধু বিশ্বাসকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা। স্বামীর অভিযোগ দীর্ঘদিন ধরে মদ বিক্রি করতেন তার কথা শুনতেন না তার জন্যই তার স্বামী ধরিয়ে দিলেন স্ত্রীকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.