চরম সংকটে সাইবার নিরাপত্তা! মোদির টুইটার ‘হ্যাক’ - The News Lion

চরম সংকটে সাইবার নিরাপত্তা! মোদির টুইটার ‘হ্যাক’




হ্যাক হয়ে গেল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজস্ব ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট থেকে কয়েক দফা টুইট করে মোদির সমর্থকদের কাছে একটি ত্রাণ তহবিলে অর্থ দান করার আহ্বান জানানো হয়। এই অর্থ বিট কয়েনের মাধ্যমে দান করতে বলা হয়েছে।  টুইটারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হ্যাক হওয়া ওই অ্যাকাউন্ট থেকে একের পর এক টুইট করে সমর্থকদের কাছে টাকা দাবি করা হয়েছে।   এ ব্যাপারে টুইটারের পক্ষ থেকে বলা হয়েছে যে, তারা এ বিষয়ে অবগত আছে। তারা হ্যাকিংয়ের বিষয়টি নিশ্চিত হয়েছে এবং এ বিষয়ে পদক্ষেপ নেয়া হয়েছে। মোদির ব্যক্তিগত ওই অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।



এ নিয়ে বেশ কয়েকবার প্রভাবশালী ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনা ঘটল। এর আগে গত জুলাই মাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, টেসলার সিইও ইলন মাস্ক, অ্যামাজন সিইও জেফ বেজোসসহ একাধিক প্রভাবশালী ব্যক্তিদের টুইটার অ্যাকউন্ট হ্যাক হয়।  সে সময় হ্যাকাররা ওই অ্যাকাউন্টগুলোর নিয়ন্ত্রণে নিয়ে বিটকয়েন এর বিভিন্ন ভুয়া পোস্ট টুইট করে। নিরাপত্তা ত্রুটির কারণে এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।



তবে মোদির অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর টুইটারের এক মুখপাত্র জানিয়েছেন, তারা এই পরিস্থিতি খতিয়ে দেখছে। ওই অ্যাকাউন্টের মাধ্যমে অন্যা কোনো অ্যাকাউন্টে কোনো প্রভাব পড়েছে কিনা সে বিষয়টিও জানার চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.