৩ সেপ্টেম্বরে ঘটে যাওয়া ঘটনাবলি - The News Lion

৩ সেপ্টেম্বরে ঘটে যাওয়া ঘটনাবলি




ঘটনাবলি:

১৬৫৮ - রিচার্ড ক্রমওয়েল ইংল্যান্ডের লর্ড প্রোটেকটর হন।

১৭৫২ - ব্রিটেনে জুলীয় ক্যালেন্ডারের জায়গায় জর্জীয় ক্যালেন্ডার প্রবর্তিত হয়। ফলে ৩ সেপ্টেম্বর ১৪ সেপ্টেম্বর হয়।

১৭৮৩ - গ্রেট ব্রিটেন ও আমেরিকার মধ্যে সম্পাদিত ‘পারি-চুক্তি’ অনুযায়ী আমেরিকার স্বাধীনতা স্বীকৃত হয়।

১৮১৪ - আলবেনিয়ার প্রিন্স উইলিয়াম ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন।

১৮৫৯ - মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক ‘শর্মিষ্ঠা’ প্রথম অভিনীত হয়।

১৮৬৬ - জেনেভায় কার্ল মার্কসের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রমজীবী সংঘের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়।

১৮৭৫ - আর্জেন্টিনায় প্রথম পোলো খেলা অনুষ্ঠিত হয়।

১৯১৮ - চেকোস্লাভাকিয়াকে স্বীকৃতি দেয় আমেরিকা।

১৯১৮ - ঐতিহাসিক দামেস্ক শহর বৃটিশ সেনারা দখল করে নেয়।

১৯৪৩ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালী মিত্র বাহিনীর সাথে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আত্মসমর্পন করে।

১৯৪৪ - আনে ফ্যাঙ্ক ও তার পরিবারকে ওয়েস্টারব্রক থেকে কুখ্যাত আউসভিচ কনসেনটেশন ক্যাম্পের উদ্দেশে ট্রেনে তোলা হয়।

১৯৫৫ - গাজায় রাষ্ট্রসংঘের যুদ্ধ বিরতি মেনে নেয় ইজরায়েল।

১৯৬৪ - মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি হয়।

১৯৭১ - কাতার বৃটিশদের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে এবং এ দিনটিকে তারা জাতীয় দিবস হিসাবে পালন করে।

১৯৭৬ - ভাইকিং-২ মহাকাশযান মঙ্গলগ্রহে যায়।

১৯৮৭ - বুরুন্ডিতে এক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট জ্যা বাপতিস্তা বাগাজেকে উৎখাত করা হয়।

২০০৭ - দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো।




জন্ম:

১৮৫৬ - মার্কিন স্থপতি লুইস হেনরি সালিভ্যান।

১৮৯৮ - রাজনীতিক, সাংবাদিক ও লেখক আবুল মনসুর আহমদ।

১৮৯৯ - ফ্রাঙ্ক ম্যাকফারলেন বার্ণেট, নোবেল পুরস্কার বিজয়ী জীব বিজ্ঞানী।

১৯২৬ - মহানায়ক উত্তম কুমার, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয়তম নায়কদের মধ্যে অন্যতম।

১৯৭১ - ভারতের লেখক কিরণ দেশাই।




মৃত্যু:

১৮৮৩ - রাশিয়ার লেখক ইভান তুর্গেনেভ।

১৯৬২ - মার্কিন কবি ই ই কামিংস।

১৯৬৩ - আইরিশ কবি ও নাট্যকার ফ্রেডেরিখ ম্যাকনিস।

১৯৬৯ - ভিয়েতনামের বিপ্লবী জননেতা হো-চি-মিন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.